গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: 11 আগস্ট, 2026
আমরা কী তথ্য সংগ্রহ করি
অ্যাকাউন্ট তৈরির সময় আপনার নাম ও ইমেইল ঠিকানা সংগ্রহ করা হয়। মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক নয় — আপনি চাইলে অ্যাকাউন্ট পেজ থেকে পরে যোগ করতে পারেন। পেমেন্টের ক্ষেত্রে লেনদেনের রেফারেন্স সংরক্ষিত থাকে, তবে আমরা আপনার bKash পিন বা সম্পূর্ণ কার্ড তথ্য কখনোই সংরক্ষণ করি না।
ভয়েসওভার তৈরির জন্য দেওয়া টেক্সট এবং তৈরি হওয়া অডিও ফাইল আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, যাতে আপনি পরে লাইব্রেরি থেকে সেগুলো ডাউনলোড করতে পারেন।
তথ্য কীভাবে ব্যবহার করা হয়
সংগৃহীত তথ্য কেবল সেবা প্রদান, ক্রেডিট হিসাব রাখা, সাপোর্ট দেওয়া এবং প্ল্যাটফর্মের মান উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। আপনার অনুমতি ছাড়া আমরা কোনো তৃতীয় পক্ষের কাছে ব্যক্তিগত তথ্য বিক্রি বা হস্তান্তর করি না।
তথ্য সংরক্ষণের মেয়াদ
তৈরি করা অডিও ফাইল 90 দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এরপর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করলে সংশ্লিষ্ট সব তথ্য 30 দিনের মধ্যে সরিয়ে ফেলা হয়।
নিরাপত্তা
সব তথ্য আদান-প্রদান এনক্রিপ্টেড সংযোগের মাধ্যমে হয়। সংরক্ষিত ফাইল ও ডেটাবেস অ্যাক্সেস সীমিত এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।
আপনার অধিকার
আপনি যেকোনো সময় নিজের তথ্য দেখতে, সংশোধন করতে কিংবা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এর জন্য support@outovoice.com ঠিকানায় ইমেইল করুন।
প্রতিষ্ঠানের তথ্য
OutoVoice Bangla, OutoMake LLC এর একটি সেবা। OutoMake LLC Wyoming, United States এ নিবন্ধিত। পণ্যটি বাংলাদেশ থেকে তৈরি ও পরিচালিত।
যেকোনো প্রশ্ন বা অভিযোগের জন্য support@outovoice.com ঠিকানায় ইমেইল করুন।